ঢাকা: বাংলাদেশের শষ্য বীজ ভান্ডার নানা কোম্পানির হাতে চলে গেছে। তাই ভবিষ্যৎ কৃষিজ উৎপাদন নিয়ে আশঙ্কা আছে বলে জানিয়েছেন- পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বীজ রক্ষায় এগিয়ে আসতে হবে প্রান্তিক নারীদের।
রোববার সকালে রাজধানীর ব্রাক সেন্টার ইনে মানুষের জন্য ফাউন্ডেশনের জলবায়ু বিষয়ক প্রকল্পের কপ নেটওয়ার্ক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। জানান, এমনিতেই জলবায়ু পরিবর্তনে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অতি বৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেয়ার কারণে ময়মনসিংহ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। তবে ভবিষ্যতে এ ধরণের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর একসাথে কাজ করা উপর জোর দেন তিনি৷ মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ সুইডেন এম্বাসির উন্নয়ন ডেভেলপমেন্ট কো-অপারেশন প্রধান মারিয়া স্ট্রিডসম্যান।