ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে ”
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সকল ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শন পুর্বক আজ ৮ই মার্চ ২০২৫ ইং একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। উক্ত বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দিয়েছে ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ তারিখ ০৮/০৩/২০২৫ ইং ফ্লাইটে দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও ছিলেন ৫ জন নারী কেবিন ক্রু।
বিশেষ ফ্লাইট সকাল ১১:২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।
উল্লেখ্য, উক্ত ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট,
পাসপোর্ট চেকিং ইউনিট,
বোর্ডিং গেট,
প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং,
ট্রিম শিট লোডিং
এবং ককপিট ক্রু ও কেবিন ক্রু সহ প্রত্যেকটি সেকশনে বিমানের সম্মানিত নারী সহকর্মীদের নেতৃত্বে কার্য সম্পাদন করা হয়েছে।