চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কাতার কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ঘোষণার ভিত্তিতে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা হয়ে আগমন ও বহির্গমন করা সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।
এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নোটাম (NOTAM A0948/25) অনুযায়ী, কাতারের বিমানচালন অঞ্চল (Flight Information Region – FIR: OTDF) পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার উড়োজাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে।
এই পরিস্থিতিতে দোহা রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা সম্মানিত যাত্রীগণকে নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, প্রতিদিন ঢাকা-দোহা-ঢাকা রুটে গড়ে প্রায় ১৩০০ জন বহির্গমণকারী ও আগমনী যাত্রী যাতায়াত করে থাকেন। ফলে এই সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে।
এপ্রেক্ষিতে যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।