ঢাকা: ভারতের আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। যাত্রাপথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার অ্যাম্বুল্যান্স দুপুরে এ ঘটনা ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি জানান, ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। রোববার দুপুরে জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির প্রধান দরজা আংশিক খুলে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেন পাইলট। এ সময় উড়োজাহাজে ছিলেন দুই ক্রু সদস্য, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন। অবতরণের পর সবাই নিরাপদ থাকলেও, হাসপাতালে নেওয়ার পর ওই রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভারতের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে মেডিকেল ইভাকুয়েশন মিশনে নিয়োজিত বিচক্রাফট কিং এয়ার সি৯০এ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে। ১২ হাজার ফুট উচ্চতা অতিক্রমের সময় উড়োজাহাজটির কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে উড়োজাহাজের প্রধান দরজাটি ক্ষতিগ্রস্ত হয়ে আংশিক খুলে যায়। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করেন পাইলট। খবর পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুত রাখা হয় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসকসহ সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে। পরে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে নিরাপদে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।অবতরণের পর উড়োজাহাজের সব আরোহী নিরাপদ থাকলেও, রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।