সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুই ভাগ হলো ট্রাক

চট্টগ্রাম বন্দরে ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুই ভাগ হলো ট্রাক

চট্টগ্রাম: বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মানাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশী সংস্থাকে ইজারা না দেয়ার দাবীতে অনসন কর্মসূচী পালন করছে বন্দর রক্ষা কমিটি। শনিবার সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। 

জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নুর উল্লাহ বাহার জানান,  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল- এনসিটি, চিটাগং কন্টেইনার টার্মিনাল- সিসিটির মতো লাভজনক স্থাপনাগুলো পরিচালনার জন্য সরকার বিদেশী অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের স্বার্থ হানি সহ নিরাপত্তা ঝুঁকিরও আশংকা আছে। এই বিষয়ে অংশীজনদের সাথে আরও আলোচনা প্রয়োজন আছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া বিদেশী অপারেটর নিয়োগের বিষয়ে ইতোমধ্যে শ্রমিক-কর্মচারীসহ ব্যবসায়ী মহলের নানামুখী আপত্তি আছে বলেও জানান তিনি।  অনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।