ঢাকা রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২ জনের পরিচয় মিলেছে। এরমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মরদেহ দুটি রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৫০ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন সবার পরিচয় মিলেছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।
মৃতদের মধ্যে, একজনের নাম মো. তানভীর আহমেদ (অষ্টম শ্রেণি-ইংলিশ ভার্সন), অপরজনের নাম জুনায়েদ (তৃতীয় শ্রেণি)।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. বিধান সরকার। তিনি জানান, আমাদের এখানে জুনায়েদ হাসান নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছেন। আমাদের এখানে এখন পর্যন্ত নারী শিশুসহ চারজন এসেছে। দগ্ধরা হলেন, রাইয়ান (১৪), জারিফ (১২) ও সবুজা বেগম (৪০)।
অন্যদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
দুপুর আড়াইটার পর থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা শুরু হয়। এখনো অনেককে নিয়ে আসা হচ্ছে।
দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল বলে জানা গেছে।
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা বার্ন ইউনিটে এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধরা হলেন: শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ(১৭), রফি বড়ুয়া(২১), সায়েম (১২), সায়েম ইউসুফ(১৪), মুনতাহা (১১), নাফি (১০), মেহেরিন(১২), আয়মান(১০), জায়েনা(১৩), ইমন(১৭), রোহান(১৪), আবিদ(০৯), আশরাফ(৩৭) ইউশা(১১)।
এছাড়া পায়েল(১২), আলবেরা (১০), তাসমিয়া(১৫), মাহিয়া (১৩), অয়ন(১৪), ফয়াজ(১৪), মাসুমা(৩৮)-২০%, মাহাতা(১৪), শামীম (১৭), জাকির(৫৫), নিলয়(১৪), সামিয়া(১৪), আরিয়ান (১২), তৌফিক (১৩), নূসরাত (১৩) এবং নিহত তানভীর আহমেদ(১৩),৩৫,ইদ্রিস (১৫),
জায়মা (১৩),সাইবা (০৯)রাইসা (১১)
সামিয়া (১৪)আই সি ইউ ,,মাহিন (১৩)
নাফিস (আই সি ইউ) ,মাসুকা (৩০)আই সি ইউ ৮৫%,,তৌফিক (১২),নিশি (২৮),
নুসরাত (১২)আরিয়ান-(১৩),আরিয়ান -২(১২),বাপ্পি (১০)আই সি ইউ ,মাসুম ()
৫০,জুনায়েদ (০৯) (মৃত) ঢামেক।
এদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন —নাফিস, শামীম, শায়ান ইউসুফ, মাহিয়া, আফনান, ফাইয়াজ ও সামিয়া। বার্ন ইউনিট জানিয়েছে, এই সাতজনের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।
ঢাকা মেডিকেলে জাতীয় দগ্ধ চারজন হলেন- রাইয়ান ১৪, জারিফ(১২), সবুজা বেগম(৪০) এবং নিহত জুনায়েদ (১১)। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলের বান ইউনিটের এর জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।