রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি রয়েছেন। এই ঘটনায় দগ্ধ ১২ জন বার্ন ইনস্টিটিউটেড নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্বাধীন রয়েছেন।
আজ রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।
তিনি জানান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ আমাদের এখানে প্রায় অর্ধ শতাধিক দগ্ধ অবস্থায় আহত হয়ে এসেছিল। এদের মধ্যে আমাদের বার্ন ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজন সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের এখানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জনকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ১২ জনের অবস্থায়ই আশঙ্কাজনক।