ঢাকা: মিটফোর্ড হাসপাতাল থেকে এএসআই জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে নিশ্চিত করেছেন, মিটফোর্ড হাসপাতালে ৩ জন মারা গেছেন। ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
ঘটনা : আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি ৮ তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে, যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকগণ ৩ জনকে মৃত ঘোষণা করেন।