সর্বশেষ:

» মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭


ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। সকালের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমন জানান, নিহতদের মধ্যে একজন পাইলট এক নারী শিক্ষিকা বাকি ২৫ জন শিক্ষার্থী। এখনও আশংকাজনক আছেন অনেকে।


মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের নিয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

জানান, সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৭৮জন। তাদের অনেকের অবস্থাই আশংকাজনক।

এদিকে, এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে সিংগাপুরের চিকিৎসকদের সাথে। প্রয়োজনে তাদেরকেও আনা হবে বাংলাদেশে।

এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্নে তুলেছেন, শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন

এদিকে, এই ঘটনার পর বার্ণ ইন্সটিটিউটের সকল চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ