ঢাকা:শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সচিবালয়ের গেইট ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। এরপর জিরো পয়েন্টের মোড়ে আবারও পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষ চলে। এ ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন।
এর মধ্যে বেশিরভাগই এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। মাইলস্টোনের ঘটনায় ২২ তারিখের এইচএসসি পরীক্ষা স্হগিত করতে কেন সময়ক্ষেপণ করা হয়েছিল এজন্য শিক্ষা উপদেষ্টা এবং সচিবের ব্যর্থতাকে দায়ী করে তাদের পদত্যাগের দাবিতে এই আন্দোলন।
দুপুর তিনটার পর গেইটের বাইরে থাকা শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও সেনা সদস্য তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। শিক্ষা মন্ত্রনালয়ের দিকে যেতে থাকে তারা। ভেতরে ঢুকে অনেক গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা।
এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সচিবালয় আটকে পড়া কমকর্তা-কর্মচারীরা।
এক সময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সচিবালয় থেকে বের করার চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে গুলিস্তানের দিকে পাঠিয়ে দেয়া হয়। জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার পর আবারও পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। আবারও টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড পুলিশের। প্রায় ঘন্টা খানেক ধরে এই সংঘর্ষ চলে।
পরের বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুলিশ জানায় তারা শিক্ষার্থীদের সরাতে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন।
এ ঘটনার পর জোরদার করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তা ব্যাবস্থা।
এদিকে, সরকার যৌক্তিক দাবির পক্ষে এমন মন্তব্য করে দুপুরেই শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে বলে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন তথ্য উপদেষ্টা।