ঢাকা: সৈয়দপুর বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যানবাহন বিভাগ দুটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর শাটল বাস সার্ভিস চালু করেছে।
যাত্রীরা এ বাস দুটি দিয়ে পহেলা মে ২০২৫ থেকে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর ও দিনাজপুর রুটে বহির্গামী ও আগমনী ফ্লাইট এর ক্ষেত্রে ফ্রি শাটল বাস সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন।
বিমান বাংলাদেশ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাস দুটিতে আরামদায়ক আসন ব্যবস্থা ও সুপরিসর লাগেজ কম্পার্টমেন্ট রয়েছে। এছাড়াও যাত্রীরা বাস দুটিতে ভ্রমণের সময় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।