সর্বশেষ:

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স


ঢাকা: শনিবার, বুধবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট চলবে। এ জন্য ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের দ্রুত ও সহজ বিমান যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের বিষয়টিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি৯

সর্বশেষ সংবাদ